13/06/2026 : 8:47 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে || e-জিরো পয়েন্ট – শ্রাবণ ১৪২৭

কবিতা


আষাঢ় এলো

✒ বদ্রীনাথ পাল
বৃষ্টি নূপুর ঝুমুর ঝুমুর বাজিয়ে আষাঢ় ওই-
নেমে এলো মাটির বুকে, মাঠ ঘাট থৈ থৈ।
কাজলা মেঘের আঁচল তলে সূয্যি লুকায় মুখ-
বর্ষা মুখর দিন রাত্রি জাগায় মনে সুখ।
চম্পা বেলী জুঁই চামেলী উঠল হেসে তাই,
কেয়া বনে ময়ূর নাচে খুশির সীমা নাই।
কদম কেশর রাশি রাশি করছে কোলাহল-
দিঘির বুকে নাচ জুড়েছে শাপলা-শতদল।
ছলছলিয়ে ছুটছে নদী দু’কূল ছুঁয়ে তার-
উজান ভাটি হব হয়েছে তাইতো একাকার।
চাষীর মুখে ফুটলো হাসি, হাসছে বনভূম-
নতুন প্রাণের জোয়ার এলো,লাগলো খুশির ধুম। ????️

আষাঢ় এলো বৃষ্টির গান

✒ রজত ঘোষ
ছুটে লাগুক ঝাপটা জল
ছুটে চলা হালকা হওয়ায়
জীবনের চাওয়া পাওয়া
থাক খোলা জানালায়।
বৃষ্টিতে ভিজে চলবো
শান্তিতে প্রেম করবো
মানবো না তোমার বাঁধা।
তুমি আর আমি,
সঙ্গে এক পশলা দুস্টুমি।
মাটি সোঁদা গন্ধে
প্রেমের আনন্দে
ধরবো তোমার হাত।
ও বৃষ্টি, কি মিষ্টি
তোমার কি অপরূপ সৃষ্টি।
খোলা জানালায় ঝাপটা জলে
জিন্সের প্যান্ট ভেজে এই মনে।
আজ থাক কাল পরশুর গল্প
ভাবনায় চুমুক দিক কাঙলি কল্প।
ময়লা ঢাকা মন হোক ফুরফুরে
দাও চাদরের ছাতা ফেলে ঘুরে।
বয়ে যাক নুতন নদী
যদি ভুরু বাঁকাই গতি।
মাটি সোঁদা গন্ধে
প্রেমের আনন্দে
ধরবো তোমার হাত।
ও বৃষ্টি, কি মিষ্টি
তোমার কি অপরূপ সৃষ্টি।????️
◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনলাইন অনুষ্ঠান

E Zero Point

সোমেন চন্দ স্মরণ সভা কলকাতায়

E Zero Point

জিরো পয়েন্টের ‘ সম্প্রীতি ও দেশপ্রেম’ একটি নান্দনিক সংকলন

E Zero Point

মতামত দিন