15/09/2026 : 1:12 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে || e-জিরো পয়েন্ট – শ্রাবণ ১৪২৭

কবিতা


বর্ষাকে খোলা চিঠি

✒ সৌমিত্র মজুমদার

বর্ষা যদি হঠাৎ এসে ভেজায়
ঝাপসা যদি করে চোখের তারা,
বলবো তাকে, “করিস কেন এমন
থামনা ক্ষণেক, একটু না হয় দাঁড়া!
আমার প্রিয়া আসছে নিজের ঘরে
অনেকটা দিন পাইনি কাছে তাকে,
একলা ঘরে মন যে টেকে না রে
হাঁফিয়ে ওঠে জীবন দুর্বিপাকে।
বর্ষা রে তুই সারাটা রাত ঝরিস
উদাস এবং মাতাল করিস যদি–
লিখবো তো গান তোকে নিয়েই আমি
তোকে নিয়েই ভাববো নিরবধি।”

বর্ষা রে শোন, একটা কথা শুধাই,
“তুইও কেন প্রিয়ার মতো অবুঝ!
পাই খুঁজে তাই মিল যে প্রচুর দুইয়ে
আমার জীবন গড়লি মধুর, সবুজ।” ????️


বর্ষা ও প্রথম প্রেম

✒ রাজা দেবরায়
বর্ষা এলো বর্ষা এলো
প্রথম প্রেম মনে পড়লো
বৃষ্টিতে ভেজা তোমার ফ্রক
দুই হৃদয় হয়ে গেলো লক
মিষ্টি একটা মেয়ে তুমি
তোমার গালে শুধু চুমি
দোহাই করোনা রাগ প্রিয়ে
ভোলাবো তোমায় বর্ষার গান দিয়ে।????️
◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

দৈনিক কবিতাঃ রোদ্দুর

ezeropoint +91 7797331771

রবিবারের আড্ডা : আরণ্যক বসু || আঞ্জু মনোয়ারা আনসারী || তপন কুমার রায়

ezeropoint +91 7797331771

Poetry : FLOWER – SREETAMA NAIYA

মতামত দিন