27/02/2026 : 10:17 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

কবিতা


আষাঢ়ে ভূতের গল্প

✒ সুতপা দত্ত

এসো, আষাঢ়ে ভূতের গল্প বলি ।
এসো এসো সুধীজন, বসো দেখি –
গল্প নয় সে সত্য অতি ,
বুক বেঁঁধে রও , ভয় পেও নি ।

আষাঢ় মাসের ভরা গাঙে,
মিতুন বুড়ো নৌকা টানে।
এমন সময় দমকা বাতাস
কালো মেঘে ছাইলো আকাশ,
ঝমঝমিয়ে নামলো বৃষ্টি ,
ঝাপসা হলো মাঝির দৃষ্টি ।

মিতুন মাঝি নাওয়ে বসে ,
হাল সামলায় কোনো ক্রমে ।
সেই সময় এক ঝোড়ো হাওয়ায়
ছুটলো নৌকা বিজন দিশায়।
মাঝি টানে ক্লান্ত শরীর
ছইয়ের নীচে , এগিয়ে স্থবির ।

আবছা আলোয় চোখ চিরে যেই
বোঝার করে চেষ্টা ,
বুক শুকিয়ে , মুখ শুকিয়ে
প্রবল পেল তেষ্টা ।

নৌকা জুড়ে অশরীরীর
ভয়ঙ্কর সে দাপট ,
ভয়ের চোটে মাঝি বুড়োর
ভেজে কাপড় চোপড়।

ভাঁটার মতো জ্বলছে চোখ
আবছা অবয়ব,
জনা দশেক তো হবেই ওরা
বাড়ছে বুড়োর ভয় ।

চোখ গুলো সব আটকে আছে
বুড়োর মুখের পানে ,
নৌকা ছুটছে ঝড়ের বেগে
কোন্ দিশায় কে জানে !

দেখতে দেখতে নৌকা থামলো
কালিকাপুরের গাঙে ,
নৌকা ছেড়ে তেনারা চললেন
পূব পাড়ের ঐ গ্রামে ।

মুহুর্তে মাঝির হাত পা হল
হিমের মতো ঠাণ্ডা ,
গত মাসের নৌকা ডুবি !!
তবে কি এরা তারা !!!!

নেই শক্তি মিতুন মাঝির
নৌকা বাওয়ার আর ,
পাটাতনে নিঝুম শরীর
ঘুমের দেশে যায় ।
নৌকা – মাঝি ছুটছে আজি
স্রোতের টানে হায় !
আষাঢ়ে গল্প , ভূতের সঙ্গ
কেমন লাগলো ভাই !!!♦

◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

পার্থিব দেহত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল

E Zero Point

দৈনিক কবিতাঃ তোমার বিরহে

E Zero Point

কবিতাঃ স্বাধীনতা

E Zero Point

1 টি মন্তব্য

আব্দুল হিল শেখ June 21, 2020 at 8:05 am

অসাধারণ লাগলো। ভালো থাকবেন সকলে।

উত্তর

মতামত দিন