26/02/2026 : 9:28 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শিক্ষাঞ্জলি || e-জিরো পয়েন্ট – ভাদ্র ১৪২৭

কবিতা


জানাই প্রণাম

✒ রতন নস্কর

পাটীগণিতের অঙ্ক যখন গোল বাধাত ক্লাসে
গুটি গুটি পায়ে শিক্ষক এসে দাঁড়াতেন ঠিক পাশে ।

পিঠের উপরে স্নেহের হাত ধরিয়ে দিতেন ভুল
সূত্র তখন ছিঁড়ছে বাঁধন অঙ্কেতে মশগুল ।

বাংলার ক্লাসে সন্ধি কারক সমাসের কড়া পাঠ
স্যার বলতেন মুখস্থ বল তোমাদের প্রিয় “হাট”।

ইংরেজি ক্লাসে ভয়ে দুরুদুরু পড়ছে সবাই বই
বেত হাতে স্যার ঘরে ঢুকলেই থেমে যেত হইচই ।

খুব সুন্দর শেখাতেন স্যার সহজ সরল ভাষা
কেটে যেত ভয় পাশ করবই হৃদয়ে জাগত আশা

ভূগোলের ক্লাস মনেদিত নাড়া স্যার আসতেনকাছে
তারের কাঁটার বেড়ার ওপারে আরেকটা দেশ আছে

উড়েযেত মন ভেঙেযেত বেড়া বাংলাদেশ তার নাম
আমাদের মত ওপারেও আছে সবুজে জড়ান গ্রাম ।

ইতিহাস স্যার দারুণ রসিক তিনিও খেয়ালি কবি
রাজার মেজাজে দেখতে পেতাম যুদ্ধ জয়ের ছবি ।

বিজ্ঞান ক্লাস গাছ গাছালির পাখ পাখালির মেলা
ঘরে ঢুকেরোদ খেলেলুকোচুরি ফুরিয়ে আসত বেলা

হাসি হাসি মুখে ভর বেগ বল আর আইন স্টাইন
বোঝাতেন স্যার, কঠিন লাগত তখন ক্লাস নাইন ।

স্যারদের কথা সোনালী স্মৃতি আজ খুব মনে পড়ে
প্রণাম জানাই আচার্য তাঁরা আজও মানুষ গড়ে । ♦



প্রকৃত শিক্ষক

✒ জাহাঙ্গীর দেওয়ান
ওস্তাদ-ই হলেন ইলমি-য়া’তের নূরানী রাহবার ,
ওস্তাদী পারেন পৌঁছে দিতে খোদারই দরবার ।
দুনিয়া জুড়ে সব মানুষের শিক্ষার গুরু আছে ,
বিশ্বনবী-যে উম্মী ছিলেন,উস্তাদ ছিলনা পাছে ।
তদানীন্তন আরবিয়দের জাহেলিয়াতের যুগে ,
ওকায মেলায় চলতো লড়াই কাব্যের হুজুগে ।
মদেই চালাত ফোয়ারা, সুদ নিয়ে জুয়া খেলে ,
বাজি’তে পেটচেরে, কি আছে মেয়ে না ছেলে ?
কারপশু পানি আগে খাবে সেটাই নিয়ে  দ্বন্দ্ব ,
ওস্তাদ এসে যেতেই, খোলা চোখে দেখে অন্ধ ।
জান-মাল-ওয়াক্ত ত্যাগ দিয়ে ওস্তাদ হ’ন ধন্য ,
রক্ত-পুঁজ,থুতু খেয়ে-মেখে সাগরেদ পান পূণ্য ।
যাঁদের  মল-মূত্র ছাড়াই কোন ত্যাগ জানা নেই ,
ছাত্রীর সাথে প্রেম, ধর্ষণ-খূন তাতে মানা নেই ।
ছাত্রদের থেকেই বিড়ি চেয়ে খান ফ্রি-আগুনে,
জ্যোৎস্নায় ধানভেনে, শীতখোঁজে এরা ফাগুনে।
পিতা-মাতাসম ওস্তাদ হতে থাকবেনা কিছু অল্প,
শিক্ষক দিবস তবে পূর্ণতা পাবে এটাই হল গল্প।♦

Related posts

প্রকাশিত হলো রস-সাহিত্যিক ‘কেদারনাথ বন্দ্যোপাধ্যায়’ স্মারক সংখ্যা

E Zero Point

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ঃ ঘটাবো প্রলয় হাসবো আলোয়

E Zero Point

কবিতঃ জম্পেস জামাই

E Zero Point

মতামত দিন