30/08/2026 : 3:06 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


  একটা টিকা চাই

✒সুদীপ্ত মন্ডল

মরছে মানুষ ছটফটিয়ে মরছে তিলেতিলে,
মনুষ্যত্বও যাচ্ছে মারা নার্সিংহোমের বিলে।
মরছে মানুষ ধুলোয় পড়ে টলমলায়মান পায়ে,
কাছে দাঁড়িয়ে মনুষ্যত্ব হাত গুটিয়ে ভয়ে।
লাশ হয়ে লাশ লাশের পরে জমে লাশের গায়,
কুকুর ইঁদুর মনুষ্যত্বের দেহ খুবলে খায়।
মুখোস মুখে মুখোস-মানুষ ব্যবসা ফেঁদে রয়,
ছেঁড়া জামায় মনুষ্যত্ব পকেট হাতড়ায়।

অতিমারিতে ক্ষতি তো হবেই,যে কেউ মরতে
পারি,
মনুষ্যত্বের মৃত্যু মানে মৃত্যু মানবতারই।
সারাবিশ্ব খুঁজছে টিকা দিনরাত্রি জেগে,
একটা টিকা বরাদ্দ রেখো আমার টিকার আগে;
সে টিকাটা দেব আমি মনুষ্যত্বের গায়,
সভ্যতা যেন না যায় মারা মনুষ্যত্বহীনতায়।♥

Related posts

রবিবারের আড্ডাঃ জিরো পয়েন্ট সাহিত্য আড্ডাঃ ৮ মে ২০২২

E Zero Point

দৈনিক কবিতাঃ এমনি করেই

E Zero Point

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

E Zero Point

মতামত দিন