17/07/2026 : 5:29 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


মা আসছেন

✒সৈয়দ সেরিনা
চল ফিরি কৈশোরে কাশে সাজা প্রান্তরে
পেজা মেঘ ওড়ে যেন বিরহির মন
কোথা যাবে দিশা হীন নয়ন সঘন
দিগন্ত প্রসারিত সবুজ জমি ,আর
বিপুল কাশের আগমন,টোকা দেয়
বাঙালির কবে থেকে রুদ্ধ দরজায়
‘তোমরা কি জেগে আছ”
নাকি মহামারি দখল করেছেভূমি
মানবিক চেতনার?দেখো জাগ্রত শরৎ
শোন আগমনী সুর কান পেতে
নিঝুম দুপুরে। ♥

Related posts

দৈনিক কবিতাঃ ধর্ষিতা বলছি – সঙ্গীতা কর

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

দৈনিক কবিতাঃ ফিরো এলো করোনা – মিরাজুল সেখ

E Zero Point

মতামত দিন