30/08/2026 : 3:05 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


  বিষাদের বেণু

✒অনুপম রায়
আশ্বিনের শারদ প্রাতে
শুনি এ কোন ধ্বনি –
কবে তুমি আসবে মা গো
তোমার প্রহর গুনি ৷
একটি বছর পরে আসো মা
তোমার বাপের ঘরে-
প্রতীক্ষার অবসানে
বাপের বুকটি ভরে |
চারটি দিনের তরে আসো মা
তোমার মায়ের কাছে –
লক্ষী – গনু – সরো – কেতো
তোমার পাছে পাছে ৷
মহালয়ার কদিন পরেই
আসতে তোমার ঘরে –
এবার কেন আসবে মাগো একটি মাসের পরে ৷
চারিদিকে বাজছে যেন
বিষাদের এক বেণু-
মৃত্যু মিছিল বিশ্ব জুড়ে
অসহায় জাতি আজ মনু ৷
আলোর বেণু বাজলে তবে
তোমার আগমনী –
তুমি ছাড়া আলো কোথায়
মায়ারই জালবুনি ৷
একদিন বিষাদ বায়ু সরে গিয়ে
আসবে নতুন ভোর-
আসবে মাগো বাপের ঘরে
খুলে দেবো দোর ৷৷♥

Related posts

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুপর্ণা সেনগুপ্ত | রতন নস্কর | ডঃ সায়ন ভট্টাচার্য | মুহাম্মদ ইসমাইল | আব্দুল হিল শেখ

E Zero Point

দৈনিক কবিতাঃ স্বপন-প্রহর

E Zero Point

মতামত দিন