31/05/2026 : 1:32 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


 তুই আসলেই …. !

✒গোবিন্দ মোদক
মা দুগ্গা !  তুই তো আসিস শারদীয়ার মাসে।
মা দুগ্গা !  তুই তো হাসিস নদীর ধারের কাশে !
মা দুগ্গা !  তুই তো আসিস ভর্তি খালে-বিলে।
মা দুগ্গা !  তুই তো হাসিস শাপলা-শালুক ফুলে !
মা দুগ্গা !  তুই আসলেই শিউলি পড়ে ঝ’রে।
মা দুগ্গা !  তুই হাসলেই ঘাসে শিশির ভোরে !
মা দুগ্গা !  তুই আসলেই পদ্ম ওঠে  ফুটে।
মা দুগ্গা !  তুই হাসলেই খুশির বাঁধন টুটে !
মা দুগ্গা !  তুই আসলেই ব্যস্ত কুমোর পাড়া।
মা দুগ্গা !  তুই হাসলেই দেশটা জুড়ে সাড়া !
#
মা দুগ্গা !  তোর জন্যই শারদ সংখ্যা কতো !
মা দুগ্গা !  তোর আসাতেই নতুন গান যতো !
#
মা দুগ্গা !  তুই আসলেই নতুন পোশাক পাওয়া।
মা দুগ্গা !  তুই আসলেই জমিয়ে খাওয়া দাওয়া !
মা দুগ্গা !  তুই আসলেই মনটা শারদ সুরে।
মা দুগ্গা !  তুই আসলেই বেড়াতে যাওয়া দূরে !
মা দুগ্গা !  তুই আসলেই ঢাকটি ওঠে বেজে।
মা দুগ্গা !  তুই আসলেই সবাই ওঠে সেজে !
মা দুগ্গা !  তুই আসলেই প্রকৃতিও গান গায়।
মা দুগ্গা !  তুই হাসলেই দুঃখ দৈন্য নাই !
মা দুগ্গা !  তুই আসলেই ঢ্যাম্ কুড়া-কুড় কুড়।
মা দুগ্গা !  তুই হাসলেই জীবন সুমধুর !!♥

Related posts

একুশের অনুভূতি – ২১ স্রষ্টার একুশে শ্রদ্ধাঞ্জলি

E Zero Point

দৈনিক কবিতাঃ তোমার বিরহে

E Zero Point

কবিতাঃ মালাবদল

E Zero Point

মতামত দিন