30/08/2026 : 3:07 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


  কেন আস

✒রথীন্দ্র নাথ দাস

কেন আজ অচলায়তনের প্রান্তে এসে দাঁড়িয়েছ,
কিভাবে আমার ঠিকানায় লাল পায়ে
লজ্জাহীন শরীর পুড়িয়ে
চলে এসেছ আমার রাজ্যে;
তোমার এসব কাঙ্খিত ইচ্ছার সাহসে ভর দিয়ে
আমি আর উজ্জীবিত হই না।

আজকাল তোমার এই নিত্য যাতায়াত বৈচিত্রহীন;
যা আগে ছিল রোমাঞ্চকর অনুভূতি
মরমী চাঁদের মত;
সুখস্বপ্নের ভরা আঙিনায়
নিদ্রাহীন কত রাত আজ অতীত।

আজ সবকিছু অনভিপ্রেত পুরনো তাসের মত,
তোমাকে অনামুখো ভেবে অবজ্ঞা করলেও
তবু তুমি আস কেন পারিজাত?
এসব আর ভালো লাগে না,
সব মরুভূমি মনে হয়!

তোমার জন্য অপেক্ষমাণ যাত্রী আমি আর নই;
যেন মেঘ না চাইতে জল,
তুমি উদোম অনাবিল জ্যোৎস্না-সাজে
আর কতদিন হেসে খেলে কাটিয়ে দেবে!♥

Related posts

আইপিএস সুখেন্দু হীরার ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশ

E Zero Point

নতুন বছরের শুরুতে পুরুলিয়ায় বৃত্তি প্রদান ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুপর্ণা সেনগুপ্ত | রতন নস্কর | ডঃ সায়ন ভট্টাচার্য | মুহাম্মদ ইসমাইল | আব্দুল হিল শেখ

E Zero Point

মতামত দিন