30/08/2026 : 3:06 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


মেতেছে ভুবন

✒বিমল মণ্ডল
সারা আকাশ শরত আহ্বান
কাশের হিন্দোলে মৃত্যুর   অভিমান
বেজে ওঠেছে  তোমার আলোর বেণু
মেতেছে করোনা কাল
কান্নার আবহ সংগীত বেজে ওঠে প্রাণে প্রাণে
মুখোশের মুখে সে সুর বাজে
আনন্দধারার নিশিযাপন
আকাশে বাতাসে শরৎ শিশিরে
করোনাকালের সুরের লীলায়
ভরে ওঠে শাদা শব
মেতেছে ভুবন মৃত্যুর খেলায়
বাতাসও আজ পাগলপারা
বাজলো তোমার আলোর বেণু
আজ শরতের আকাশ বীণা
এতো কান্নার লীলায়
মেতেছে ভুবন
তোমারই আরাধনায়। ♥

Related posts

আপনি কি জানেন পূর্ব বর্ধমানে কোথায় হচ্ছে কুমুদ সাহিত্য মেলা?

E Zero Point

মায়েরও ছিল চাওয়া পাওয়া –  ডঃ রমলা মুখার্জী

E Zero Point

কবিতাঃ মালাবদল

E Zero Point

মতামত দিন