16/07/2026 : 3:39 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


অন্য বসন্ত

✒রিয়া গোস্বামী
দিনাবসনে নামছে সন্ধ্যা
আমি সন্ধ্যাপ্রদীপ নিয়ে তুলসীতলায়
দৃষ্টি শুধু খোলা দরজায়,
তোমারই প্রতীক্ষায়——
ঠিক তখনি বেজে উঠল মুঠোফোন
-ওঃ আকাশ আমার আকাশ
কোকিল যেন গেয়ে গেল বসন্ত বাতাস।
প্রভাত থেকে নেমে আসে যন্ত্রণার রাত
টুকরো টুকরো স্বপ্নগুলি জড়ো করি
কাল যেন তার সঙ্গে  হবেই সাক্ষাৎ ।
সেই এক অগোছালো দিন
তুমি এলে তেরঙ্গায় ঢাকা কাঠের কফিন।
আমার বসন্ত ভেসে গেল রক্তের বন্যায়
এ এক অন্য বসন্ত সমস্ত প্রকৃতি যাকে
চোখের জলে সম্মান জানায় ।♥

Related posts

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ঃ ঘটাবো প্রলয় হাসবো আলোয়

E Zero Point

প্রকাশিত হলো উৎসর্গ পত্রিকার মোড়ক

E Zero Point

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ঃ এসো নারী হই….

E Zero Point

মতামত দিন